উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথে ব্লকে ব্লকে শুরু হল মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ

পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথে ব্লকে ব্লকে শুরু হল মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র তুলতে ও জমা দিতে প্রার্থীদের যাতে কোন সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য বিডিও অফিস গুলোর সামনে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই মতে সোমবার থেকে কালিয়াগঞ্জ ব্লক অফিসে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া ব্যবস্থা হলেও প্রথম দিনে কোন রাজনৈতিক দল আসেনি বলে জানা গেছে।

        প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার ত্রিস্তর পঞ্চায়েতের জেলাপরিষদের আসন সংখ্যা ২৬ টি, ৯টি পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৮৭টি, জেলার ৯৮টি গ্রামপঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৬৪৯টি। উত্তর দিনাজপুর জেলার ত্রিস্তর পঞ্চায়েতের জেলাপরিষদের আসন সংখ্যা ২৬ টি, ৯টি পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৮৭টি, জেলার ৯৮টি গ্রামপঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৬৪৯টি।